জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়েছেন পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জগন্নাথপুর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাকে প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশন দেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনা সংগ্রহের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে গত মঙ্গলবার রাতে ওই জনপ্রতিনিধির রিপোর্ট পজেটিভ আসে।
প্রসঙ্গত, করোনাকালে এবং বন্যা পরিস্থিতিতে জনকল্যাণে মাঠে কাজ করে আসছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন।