জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনায় মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে করোনায় ৯ জন মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন ৪৫০ জন।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সর্বশেষ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা যান দুইজন ও আক্রান্ত হন উপজেলার ৪ জন নাগরিক। তাদের মধ্যে মারা যাওয়া একজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা দুইজন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের একজন ও আশারকান্দি ইউনিয়নে একজন রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ৩৬৯ জন, মৃত্যুবরণ করছেন ৯ জন। ৬৩ জন আছেন হোম আইসোলেশনে এবং নয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় সংক্রমণ বাড়ছে। আমরা পরিস্থিতি মোকাবিলায় টিকা প্রদান সহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
- নূরুল হুদা মুকুট এঁর মা সুফিয়া নুর আর নেই
- জগন্নাথপুরে স্বেচ্ছায় ৫শতাধিক ব্যক্তির নিবন্ধন করল স্টুডেন্টস কেয়ার


