জগন্নাথপুরে করোনা আক্রান্ত হয়েছেন এক নারী চিকিৎসক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এবার একজন নারী চিকিৎসক ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জগন্নাথপুরে আট জন করোনায় আক্রান্ত হলেন। তারমধ্যে ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অপর আরেকজন সিলেট শহীদ সামছুউদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। নতুন আক্রান্ত নারী চিকিৎসা জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স দায়িত্বরত একজন চিকিৎসক।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সূদন ধর বলেন, গত ২৭ মে এ রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে ওই নারী চিকিৎসকের রিপোর্ট পজেটিভ আসে। কিছুক্ষণ পূর্বে রিপোর্ট পেয়েছি। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।