জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় কাঞ্চনশিখা একাডেমির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা সদরের সি/এ মার্কেটের কার্যালয়ে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কুশল রায়’র সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমেদ সজল,মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সাবেক আহ্বায়ক আবুল কয়েস প্রমুখ।
পরে অতিথিরা কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কুশল রায়ের জন্মদিনের কেক কাটা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশ করেন।