জগন্নাথপুরে কৃষকদের মধ্যে ধান কাটার মেশিন বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে চলতি বোরো মৌসুমে ফসল উত্তোলনের সুবিধার্থে আটটি কম্বাইন হারভেস্টার যন্ত্র সরকার কতৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর , উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় পৌর সভার, কাউন্সিলর সফিকুল ইসলাম প্রমুখ
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, চলতি বোরো মৌসুমে সরকার ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার কৃষকদের মধ্যে প্রদান করা হয়।