Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরে কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ শুরু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরে কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ শুরু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কৃষক জুনাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ৫ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। এবার জগন্নাথপুর উপজেলায় ১০৮০ টাকা মন দরে ২,৭৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।