জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের আশারকান্দি ইউনয়িনের মিলিক গ্রামের সংঘটিত কৃষক তছলিক মিয়া হত্যাকাণ্ডের মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বারিক মিয়া (৫০) ও তার ছেলে সুমন মিয়া (৩০)।
পুলিশ জানান, গত মে মাসে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলার নিহত হন কৃষক তখলিছ মিয়া। এ ঘটনায় নিহতের ছেলে ১২ জনকে আসামীকে থানায় একটি হত্যা হামলা দায়ের করেন। ওই মামলার ৩নং আসাসি বারিক মিয়া এবং ৭নং আসামী তার ছেলে সুমন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিত্বে গত শুক্রবার রাতে বালাগঞ্জের আসামপুর গ্রাম থেকে আটক করে জগন্নাথপুর থানা পুলিশ। এরপূর্বে ওই মামলার আরও দুইজন আসামীকে কারাগারে পাঠায় পুলিশ। বর্তমানে তারা হাজতে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, হত্যা মামলার দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
- জগন্নাথপুরে মাস্ক ছাড়াই পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা
- ধর্মপাশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ


