জগন্নাথপুরে কৃষি শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধানকাটার শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে ধান কাটার শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদস্য সচিব উপজীব্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, সদস্য কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, সাংবাদিক অমিত দেব, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রমুখ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আমরা উপজেলার নলুয়ার হাওরে শতাধিক কৃষকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছি।