জগন্নাথপুরে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি গঠন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি গঠন করা হয়েছে। শনিবার রাতে এ কমিটি গঠন করা হয়। সমিতির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্ছু ও সাধারণ সম্পাদক পীযুষ কান্তি দাস নির্বাচিত হয়েছেন। সমিতির অন্যরা হলেন, সহ-সভাপতি আমির হোসেন ভ্ূঁইয়া, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন ভূঁইয়া, বিষান বনিক, কোষাধ্যক্ষ মনতোষ রায়, প্রচার সম্পাদক অজয় গোপ, দপ্তর ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুহেল আমিন। উপদেষ্টা মন্ডলির সদস্য আপ্তার আলী, আবুল হোসেন, নিরঞ্জন বৈদ্য।  জগন্নাথপুরের ঔষধ বিক্রয় কেন্দ্রের (ফার্মেন্সি) মালিকদের সর্বস্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।