জগন্নাথপুরে ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওর্য়াড কাউন্সিলল হবিবপুর এলাকার বাসিন্দা কাউন্সিলর দেলোয়ার হোসাইনের প্রচেষ্টায় লিভার ক্যানসারে আক্রান্ত হবিবপুর কোণাপাড়া গ্রামের বাসিন্দা দরিদ্র গাজিবুর রহমান গাজীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। শনিবার বিকেলে জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের উপস্থিতিতে হবিবপুর গ্রামের বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় ১৫ হাজার ৩ শত ৬০ টাকা ক্যানসারে আক্রান্ত ব্যক্তির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, হবিবপুর গ্রামের মুরব্বি রুয়াব আলী, আব্দুর রব, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদ উপস্থিত ছিলেন।