জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ২২তম ক্রিকেট এসোসিয়েন লীগ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
এসোসিয়েশনের সভাপতি আজহার আহমেদ ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা পরিষদের ,মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাবকে ৫ ইউকেটে হারিয়ে পাটলী চৌধুরী বাড়ি জয় লাভ করে।


