জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ হত্যা মামলার ১২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল, আবুল হোসেন ও তপন দেবের যৌথ নেতৃত্বে
একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোবারক আলীর পুত্র আব্দুল গফ্ফার (৫২) কে গ্রেফতার করে।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, ২০০১ সালে মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষক শায়েস্তা মিয়া খুন হন। এ খুনের মামলায় আদালত কর্তৃক ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল গফ্ফারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন জানান, সাজাপ্রাপ্ত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
- বালাকান্দা বাজারে জাতীয় পার্টির সভা
- লিয়াকত আলী লাকী’র জন্মদিন উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান


