জগন্নাথপুরে গণশৌচারে থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গণশৌচাগার থেকে সোবহান মিয়া (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত তিনটার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শিবগঞ্জ বাজারে গণশৌচারের দরজার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামের বাসিন্দা। গত ৫ থেকে ৬ বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।