জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ২ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আজ (বৃহস্পতিবার) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
জানা যায়, মঙ্গলবার (২ মার্চ) দুপুরে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনায় থানার এসআই জিন্নাতুন জিন্না, এসআই মো. ওবায়দুল্লাহ, এসআই মির্জা শাফায়েত’র নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ বাজারের ফেরীর পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজা সহ বাগময়না গ্রামের মৃত তোতা মিয়া ছেলে নেছার মিয়া (৬৫) ও একই গ্রামের মৃত রফিক উল্লাহ ছেলে বকুল মিয়া (৪০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এসআই মির্জা শাফায়েত জানান, ৫০০ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
- প্রাক্-প্রাথমিকে ক্লাস শুরু হতে পারে ২০ মার্চ
- জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ


