জগন্নাথপুরে চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর শহরে চুরি করতে হাতেনাথে জনতার হাতে ধরা পড়েছে এক চোর। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার পুলিশ তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে পৌরএলাকার শেরপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র এলাকার চিহিৃত চোর ফুরসের আলী (২৮) পৌর শহরের জগন্নাথপুর বাজারের আহমদ অটো রাইস মিলে চুরি করতে দিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। পরে তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, ধৃত চোরকে আদালতে পাঠানো হয়েছে।