জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে যুক্তরাজ্যর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস ইউ কে এর উদ্যাগে যুক্তরাজ্য প্রবাসী কুবাজপুর গ্রামের সন্তান বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী মুহিব চৌধুরী ও প্রবাসীদের অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কুবাজপুর আলিয়া মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চ্যানেল এস ইউ,কের সিলেট অফিস প্রধান ইমজার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, চ্যানেল এস টেলিভিশন জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সমাজকর্মী আনফর উল্যাহ,মাসুম চৌধুরী,আব্দুল কাদির, রাসেল আহমদ প্রমুখ।
ত্রাণ বিতরণী কার্যক্রমে সহায়তা করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জগন্নাথপুর গ্রামের এম এ কাদির, কুবাজপুর গ্রামের নুরুল হক দুলু, শাহাব আলী দোস্তপুর, জিসান চৌধুরী কুবাজপুর।
দুই শতাধিক পরিবারকে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়।
- নতুন গোলগাঁওয়ে হচ্ছে মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়
- তাহিরপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে সৌর প্যানেল বিতরণ


