জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

জগন্নাথপুর অফিস
জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুল রহমান সুহাগ ও সাধারন সম্পাদক এস, এম জাকির হোসেনের  অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃস্পতিবার দুপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে     
 পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাছির, মাহবুব হোসেন, তোফায়েল আহমদ, মুহিবুর রহমান লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক তোহা চৌধুরী, আমির খাঁন, লোকমান মিয়া, ছায়াদ আহমদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, দপ্তর সম্পাদক মুন্না মিয়া, রুহেল, ফিরোজ আলী, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, যুগ্ম সম্পাদক সারোয়ার চৌধুরী, কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল মিয়া, সাধারণ সম্পাদক তাহা আহমদ ,সহ-সভাপতি নিজাম রণি, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, সামছুল ইসলাম, জুবায়ের আহমদ প্রমুখ।
এদিকে বুধবার উপজেলা ছাত্রলীগের একাংশের উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতের নেতৃত্বে পৌর শহরে পৃথক আরেকটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।