জগন্নাথপুর অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিটন দেব, ফয়জুল আমিন, রাজ শেখর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সুলতান, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, জুয়েল হোসেন, নিজাম রনি প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা, পৌর ও কলেজসহ প্রত্যেক ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।


