জগন্নাথপুরে জাতীয় শোক দিবস পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ও মিু্ক্তযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় দলীয় কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ প্রমুখ।