জগন্নাথপুর অফিস
জাতীয় স্যানেটিশন মাস উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পৌরশহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষে হয়। এতে অংশ নেন জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমকল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামছুউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর আবরার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।


