জগন্নাথপুরে জুয়া ও তীর খেলা বন্ধের দাবি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ জুয়া ও ভারতীয় তীর খেলা বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান।  
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর নুর, বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিম, সিরাজুল হক, শহিদুল ইসলাম রানা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, থানার উপ-পরির্দশক
 সাইফুল আলম, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সফিকুল হক, মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির আলীসহ জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় সম্প্রতি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্পটে অবৈধ জুয়া তীর খেলা মহামারি আকার ধারণ করায় ব্যবসায়ী ও যুব সমাজ ধ্বংস হচ্ছে বলে উল্লেখ করে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জাননো হয়। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা বিজন কুমার দেব সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করা হয়। এছাড়া পবিত্র ঈদুল ফিতর ও রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।