জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) গাড়ির চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি (আব্দুস সামাদ আজাদ) মহাসড়কের স্টিল সেতু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদ পরিবারের লোকজনকে নিয়ে টমটম গাড়ি যোগে রানীগঞ্জে রওয়ানা হন। পথিমধ্যে
আব্দুল ওয়াহিদের স্ত্রী হাজেরা বিবির (৬০) মাথায় থাকা ওড়না অসাবধানতাবশত টমটম গাড়ির পিছনের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।


