জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ইটের খোয়াভর্তি ট্রাক্টর উল্টে আমিনুল হক রুবেল (৩০) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল আলম মাস্টারের ছেলে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত হোসেন জানান, জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
- তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
- তাহিরপুরে ৩১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও মাস্ক বিতরণ


