জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে একটি জুয়ার আসর থেকে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একশত টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান এ দ- দেন। দ-প্রাপ্তরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই বিশ্বাস (৪২),
লিঠু মিয়া (৩০) ও একই ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের গয়াছ মিয়া (৩৫)।
জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাত সাড়ে ৯টায় তাদেরকে জুয়া খেলার অপরাধে রানীনগর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে।
- ছাতকে বিদেশে নেয়ার কথা বলে টাকা আত্মসাত আদালতে মামলা
- শিক্ষায় অবদানে শ্রেষ্ঠ হলেন জগন্নাথপুরের উপজেলা চেয়ারম্যান


