জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে শনিবার দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মন্নান মিয়া ও সমর উদ্দিনের মধ্যে শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শন্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শফিক মিয়া (৩৫), সিরাজ উদ্দিন (৩০), শামীম মিয়া (১৮) ও সারং মিয়া (৪০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, সংঘর্ষের ঘটনায় মামলার প্র¯ু‘তি চলছে। এ ঘটনায় ছমক উদ্দিন নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।


