জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের শতাধিক অতিদরিদ্র লোকজনের মধ্যে সাদিপুর গ্রাম দারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসি হাওয়া সিদ্দিকা ডলির অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার গ্রামে কমিটির সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও ব্র্যাক এর অতিদরিদ্র কর্মসুচীর
কলকলিয়া শাখা অফিসের ব্যবস্থাপক আব্দুল মান্নানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক হামিদুল হক, গ্রামবাসীর পক্ষে আবুল হোসেন, মানিক মিয়া, জসিম উদ্দিন, জুয়েল আহমদসহ ব্র্যাকের অন্যান্যা কর্মকর্তাবৃন্দ। পরে দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অতিদরিদ্র কর্মসূচির কলকলিয়া শাখার অফিসের ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, ওই গ্রামে ১১০ জন অতিদরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এক জন প্রবাসি নারী এক লাখ টাকা অনুদান দিয়েছেন। এধরনের কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।
- দোয়ারাবাজারে ডিগ্রি পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন
- ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজির মামলায় এক যুবক গ্রেপ্তার


