জগন্নাথপুর প্রতিনিধি
প্রত্যেক বিত্তশালী ব্যক্তিদের গরিব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিৎ। অনেক বিত্তশালী আছেন ব্যাংকে টাকার পাহাড় গড়েছেন অথচ এলাকার গরিব অসহায় দুঃস্থ লোকদের দিকে কোন খেয়াল নেই। এই টাকার কোন মূল্য নেই। মানুষের মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থানসহ সকল সমস্য সমাধানে বিত্তশালী ভাইদের এগিয়ে আসা উচিৎ। আর্ত মানবতার সেবায় সকলের কাজ করে যাওয়া উচিৎ। শিক্ষা চিকিৎসা ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত মাদিনাতুল খাইরী আল ইসলামী কর্তৃক এলাকার দুঃস্থ গরিব মানুষের মধ্যে টিউবওয়েল বিতরনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. ফয়েজ আহমদ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে টিউবওয়েল বিতরণ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে হাফিজ জয়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, গ্লোবাল ওয়ান এর এশিয়ার প্রোগাম ম্যানেজার আদরিয়ান বুচার,বৃটিশ ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদার, দৈনিক সমকাল পত্রিকার ফিচার এডিটর তারেক মাহমুদ সজিব, সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার আহমেদ সেলিম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,মাওলানা মুনফেস আলী, মাওলানা সায়েদ আহমদ মাওলানা তহুর আহমদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাব্বির আহমদ প্রমুখ।
এ সময় দরিদ্র অসহায় পরিবারের গুলোর মধ্যে ৩৫টি টিউবওয়েল বিতরণ করা হয়।
এছাড়াও হাওর এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের লক্ষ্যে ওয়াটার অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষনা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও. ফয়েজ আহমদ।
- রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর প্রকাশ: অর্থমন্ত্রী
- সিজেএ’র ভাইস প্রেসিডেন্ট সুহৃদ সম্মিলনে অভিনন্দিত নাহাস পাশা


