জগন্নাথপুরে দুই পক্ষের সংর্ঘষ, আহত ৪

জগন্নাথপুর অফিস
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রভাবের মধ্যেও দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত চার জনের মধ্যে দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুই জনকে স্থানীয় উপজেলা স্বাস্হ্য ককমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসি জানান, এই গ্রামের ইয়াওর মিয়া ও প্রতিবেশী জালু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বাড়ীর সামনের রাস্তা দিয়ে বিরোধে চলছিল। যার ডেক ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের চার জন আহত হন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার খালিদ হাসান খালেদ জানান, খবর পেয়েছে ঘটনাস্থলে গিয়েছি। রাস্তা নিয়ে বিরোধের জেরে দ্ই পক্ষের মধ্যে মারানারির ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার অভিসার ইনচার্জ এসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের বিষয়টি পুলিশকে কেউ জানায়নি।