জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো তিন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন পৌরসভার ৬ নং ওয়ার্ডের শহীদ মিনার এলাকার বাসিন্দা দুই বোন এবং ৫ নং ওয়ার্ডের বটেরতল এলাকার এক ব্যক্তি।
আজ মঙ্গলবার (৯ জুন) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারেকুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেলটিম প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কে হোম আইসোলেশনে রাখেন। এবং স্বাস্হ্যবার্তা প্রদান করে পরিবারের লোকজন কে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন। এবং আশপাশের লোকজনকে স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দেন।
গতকাল সোমবার ( ৮ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ২০ জন। এরমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর কে জানান, নতুন তিন করোনা রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত তিনজনই স্থানীয় বাসিন্দা। আমাদের ধাকনা এই ভাইরাস স্থানীয় কমিউটিনিতে সংক্রমন ছড়াতে পারে। তিনি অয়থা বাহিরে ঘোরাফেরা না করে ঘরে থাকার সবার প্রতি আহবান জানিয়েছেন।


