জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানার পুলিশ দুই মাতালকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে পৌর এলাকার ভবানীপুর গ্রামের শ্রীকান্ত ঘোষ ও সিলেটের দক্ষিণ সুরমা এলাকার নকুল পাল। নকুল পাল জগন্নাথপুর পৌরশহরে একটি জুয়েলারি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। সোমবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, রোববার গভীর রাতে গ্রেফতারকৃতরা মদ খেয়ে পৌর শহরে মাতলামি করছিল। সোমবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


