জগন্নাথপুরে দুই শিশুর ঝগড়ায় আহত ৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকলিয়া বাজারের পাশে ব্র্যাক স্কুলের শিক্ষার্থী কলকলিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে ও খাসিলা গ্রামের জাফর আলীর ছেলের মধ্যে বিদ্যালয় ছুটির পর ঝগড়া হয়।  এক পর্যায়ে বিষয়টি দুই শিশুর পরিবারের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫ জন আহত হন। আহতরা হলেন, আলী হোসেন (২৫), সেলিনা  বেগম (৪২), আমির হোসেন(২০), জফর আলী (৩৫), আরমান আলী(৫০)। তাদেরকে জগন্নাথপুর উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন জানান,সংঘর্ষের  বিষয়টি পুলিশের জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখবেন।