জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুইটি মামলার এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে পুলিশ উপজেলার খাশিলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
থানা পুলিশ জানায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হান্নান মিয়ার পুত্র কমলা মিয়া (২৫)র বিরুদ্ধে থানায় দুইটি মামলার ওয়ারেন্ট ছিল। যার প্রেক্ষিতে থানার এসআই আবদুস সালাম ও এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হানুরুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


