জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। এর মধ্যে ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিবনগর এলাকার বাসিন্দা আলী হোসেন ও জুনেদ মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। যার জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আলী হোসেন, দবির মিয়া, ইব্রাহিম মিয়া, বাবুল মিয়া, জুনেদ মিয়া, রুকেয়া বেগম, সাগর আহমদ কে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর আশংকাজনক অবস্থায় পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল
পরির্দশন করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি।


