জগন্নাথপুরে দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর অফিস
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে থানার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, জগন্নাথ বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ সূত্র ধর প্রমুখ।
সভায় উপজেলার ৪০টি পূজামণ্ডপের দায়িত্বশীলরা মুক্ত আলোচনা করেন।