জগন্নাথপুর অফিস
স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে ‘নারী প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কর্মশালার প্রশিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যাসিলেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, পাইলগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহান মিয়া, ইউপি সদস্য প্রশিক্ষনার্থী ফেরদৌসী আক্তার তানিয়া, ছালেহা বেগম, রাজিয়া বেগম প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে এলজিএসপি প্রকল্পের শিক্ষা উপকরণ বিতরণ
- ক্যামেরা পারসন শহীদুলের অসুস্থ স্ত্রীকে পুলিশ সুপারের সহায়তা


