জগন্নাথপুরে নিখোঁজের সাত ঘণ্টা পর দুই সন্তানকে ফিরে পেলেন মা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে নিখোঁজের সাত ঘণ্টা পর দুই শিশু সন্তানকে খোঁজে পেলেন এক মা। সোমবার এ ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রহমান ভবের বাজার এলাকায় অভিভাবকহীন দুই শিশুকে পেয়ে পৌর কার্যালয়ে নিয়ে আসেন। দুই শিশু সম্পর্কে ভাই বোন। ভাইয়ের আনুমানিক বয়স ৫ বছর ও বোনের ৪ বছর। হারিয়ে যাওয়া শিশু ইমন মিয়া শুধু তার নাম তার সঙ্গে থাকা ছোট বোন ও বাবার নাম ছাড়া আর কোন কিছু বলতে পারছিল না। তার বোনের নাম খাদিজা ও বাবার নাম জয়নাল বলে সে জানিয়েছিল।
এদিকে হারিয়ে যাওয়া দুই শিশুর পিতামাতার      
সন্ধানে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ব্যাপক প্রচারণা চালানো হয়। এক পর্যায়ে সন্তানদের খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে তাদের মা রোজিনা বেগম জগন্নাথপুর পৌর কার্যালয়ে এসে নিখোঁজ দুই সন্তানকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
হারিয়ে যাওয়া শিশুদের মা রোজিনা বেগম জানান, তার স্বামীর নাম জয়নাল মিয়া। তারা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার বারহাট্রা থানার আরওইল্লা নোয়াপাড়া গ্রামে। তিনি জানান, সকাল ১০টার দিকে ভাইবোন মিলে বাড়ির আঙিনায় খেলা করছিল। তিনি তখন ঘরের কাজ করছিলেন। কিছুক্ষণ পর দেখেন দুই শিশু সন্তান নেই। তাৎক্ষণিক সন্তানদের খোঁজে বেরিয়ে পড়েন তিনি। হঠাৎ খবর পান পৌরকার্যালয়ে তার দুই সন্তান আছে। এখবর দুই সন্তানকে নিয়ে যান।  
জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হারিয়ে যাওয়া দুই শিশুকে তাদের মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।