জগন্নাথপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ পাওয়া গেল হাওরে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আব্দুল মালেক (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের হাওর থেকে ওই ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানের হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১ জুলাই উপজেলার চাঁনপুর চক গ্রামের আব্দুল মালেক নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর শুক্রবার দুপুরে গ্রামের হাওরের পানিতে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখত পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) রাজিব আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধ একজন মানসিক রোগী ছিলেন। পরিবারের লোকজনের ধারণা তাদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে পানিতে ডুবে গেছেন।