জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন প্রিসাইডিং অফিসারদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমরা একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা
করতে চাই। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রির্টানিং অফিসার কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রির্টানিং অফিসার মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ। ৫৪৫জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার কর্মশালায় অংশ নেন।


