জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপজেলা ভুরাখালি গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যবসায়ী সিদ্দেকুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকেলে পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সিদ্দেকুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের নাতি।
সিদ্দেকুর রহমানের পরিবারের লোকজনের দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা রাজনৈতিক হয়রানি বলে সিদ্দেকুর রহমানের বড় ভাই শহিদুর রহমান জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে সিদ্দেকুর রহমান নিয়মিত মামলার আসামী।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তি নিয়মিত মামলার আসামী। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।’


