জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া নৌ শ্রমিক আলী হোসেনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু এলাকার খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। নিহত নৌ শ্রমিক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীপপুর গ্রামের গৌছ আলীর ছেলে।
বুধবার সকালে স্থানীয় বৈঠাখালী সেতু এলাকার খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর এসপি স্যারের নির্দেশনাক্রমে মৃত নৌ শ্রমিকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে হয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও নৌ শ্রমিক আলী হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে চেষ্টা চালায় পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ অংশ নিলেও গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।


