জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পৌরএলাকা থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর গ্রামের মৃত সচী চন্দ দাসের পুত্র কেষ্ট দাস (৪৩) কে গ্রেফতার করে। অপরদিকে একই রাতে পৌর শহরের স্থানীয় শহীদ মিনার এলাকা থেকে মদপান করার অভিযোগে পৌরএলাকার জগন্নাথপুর গ্রামের সুধীর দেবনাথের পুত্র প্রদীব দেবনাথ (২৪) ও যাত্রাপাশা গ্রামের জীতেন্দ্র কুমার দাসের পুত্র পিকু দাস (২৩) কে গ্রেফতার করে টহলরত পুলিশ।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


