জগন্নাথপুরে পাঁচ ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে কমিটিগুলো ঘোষণা দেয়া হয়।
পাঁচ ইউনিয়নের ঘোষিত কমিটি হলো- কলকলিয়া ইউনিয়নে সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমদ, যুগ্ম সম্পাদক আলাল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাধেশ দেবনাথ, মিরপুর ইউনিয়নে সভাপতি আতিক আহমদ, সহ সভাপতি আব্দুল কাদির, আজেফর হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সহ সভাপতি মুকিত কামালী, সাধারণ সম্পাদক সাবের কামালী, আশারকান্দি ইউনিয়নে সভাপতি আব্দুল সাত্তার, সহ সভাপতি শাহ আবু ঈমানি, মোনায়েম খান, সাধারণ সম্পাদক আইয়ুব খান, যুগ্ম সম্পাদক শাহ খায়রুল ইসলাম।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে।