Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরে পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরে পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ৯ এর অভিযানে দেশীয় পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরের মৃত কনাই মিয়া ছেলে শাহজাদ মিয়া (২৪) ও লুদুরপুর এলাকার মৃত আলকাব আলীর ছেলে আকমল হোসেন (৩২)। থানা পুলিশ জানায়, গত শুক্রবার
রাতে র‌্যাব ৯ এর একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিত্বে পৌর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী বিএনপি নেতা আকমল হোসেন ও শাহজাদ মিয়াকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। আকমল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ীকে ভোররাতে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হলে আমরা গতকাল তাদের কে কারাগারে পাঠিয়েছি।