জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের পল্লীতে ছয় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ইমদাদুল হকের পুত্র ও ইউপি সদস্য নাজমুল হকের ভাতিজা রিয়াদুল হক (৬) পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির নিকটস্থ পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তার লাশ পানিতে ভেসে উঠে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।