জগন্নাথপুরে পানিতে পড়ে স্কুল ছাত্রী নিখোঁজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার স্কুল ছুটিঁ শেষে বাড়ি ফেরার পথে একটি সাঁকো থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে সন্ধ্যায় জগন্নাথপুরের ইউএনও          
মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্থানীয় বাসিন্দা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই মাঝপাড়া গ্রামের মৃত. আবুল হোসেনের শিশু কন্যা দাওরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম (৯) বিদ্যালয় ছুটির পর অন্যান্য সঙ্গীর সঙ্গে বাড়ি ফেরার পথে দাওরাই এলাকার খুড়ালখাই খাল নামক স্থানে খালের ওপর নির্মিত সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে ডুবে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) তার সন্ধান পাওয়া যায়নি।  
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ।