জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে অবৈধ জাল আগুন দিয়ে পোড়ানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নলজুর নদীর পাড়ে জালগুলো পোড়ানো হয়।
প্রশাসন সূত্র জানায়, উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পিংলা হাওরে অভিযান চালিয়ে একটি বেড় জাল (মশারি জাল) ও ৫০ হাজার মিটার ক্যারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা
ওয়াহিদুল আবরার। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জানান, প্রায় দুই লাখ টাকা মুল্যের অবৈধ জাল পোড়ানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
- যুক্তরাজ্যে আওয়ামীলীগ কর্তৃক শামীম চৌধুরীকে সংবর্ধনা
- জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ


