জগন্নাথপুরে পৌর বিএনপির বিক্ষোভ

জগন্নাথপুর অফিস
জ্বালানী তেলসহ গণপরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং পুলিশের গুলিতে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগটনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌর বিএনপির সভাপিত এম এ মতিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক প্রমুখ।
এসয়ম বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।