জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আকুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের আকুল মিয়া ও একই গ্রামের মচ্ছতর আলীর মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল বিকেলে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে আকুল মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।