জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বসতবাড়ি ব্যাপক ভাংচর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮ট
জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহির আলীর সঙ্গে আব্দুর নুর ও আপ্তাব আলীর পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে ঘটনার রাতে আব্দুর নুর ও আপ্তাব আলী পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রতিপক্ষের সাবেক চেয়ারম্যান জাহির আলীর বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুর করেছে। এ সময় তাদের হামলায় আহত হন রুমেন আহমদ (২৫), আনসার আলী (৩৪) সেলিম মিয়া (৩৫)। আহতদের কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে গ্রামের একটি সালিশ বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যান জাহির আলী ও আব্দুর নুর এর পক্ষের ফজর আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ফজর আলী মারা যান। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।