জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের আবদাল মিয়ার ছেলে জাহান মিয়ার সঙ্গে একই এলাকার এনাম মিয়া গংদের পূর্ব বিরোধ ছিল। যার জের ধরে শুক্রবার রাতে স্থানীয় হলিকোণা বাজারে প্রতিপক্ষের লোকজন তাকে পিঠিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।